ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৩
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফরহাদ নগরে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

 

সদর প্রতিনিধি-ফেনী সদর উপজেলার ফরহাগনগরে ৫৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও যুবলীগ নেতা মাসুদ বাঙ্গালী (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার রাত ১০ টায় ওই ইউনিয়নের তালতলা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল। এসময় ৫৩ পিস ইয়াবাসহ উত্তর ফরহাদ নগর গ্রামের নজরুল ইসলাম বাঙ্গালীর ভাই সাইফুল হারুনের ছেলে  মাসুদ বাঙ্গালীকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় এসআই জহিরুল হক বাদী হয়ে তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করেন।

এছাড়া তার বিরুদ্বে চুরি-ডাকাতি,মারামারিসহ ৩টি মামলা বিচারাধীন রয়েছে।সে ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন টিপুর একান্ত অনুসারী।

বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।

এর আগে বুধবার সন্ধ্যায় ইউনিয়নের জামতলা নামক স্থান থেকে  ৫৭পিস ইয়াবাসহ মো: হানিফ (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!