ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৯
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনী-১ সংসদীয় আসনের ৬ হাজার পরিবারকে খাদ্যদ্রব্য দেবেন আলাউদ্দিন নাসিম

ফেনী-১ সংসদীয় এলাকা পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় ৬ হাজার পরিবারকে খাদ্যদ্রব্য প্রদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। আগামী সপ্তাহে এসব নিত্যপণ্য বিতরণ করা হবে বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

নাসিম চৌধুরীর ছোট ভাই ব্যাংকার জালাল উদ্দিন চৌধুরী পাপ্পু ফেনীর সময় কে জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে নিজ এলাকার দুস্থ ও নিম্ন অায়ের মানুষদের জন্য ব্যাক্তিগত তহবিল থেকে
পরশুরাম উপজেলায় ১০ টন, ফুলগাজী উপজেলায় ১০টন ও ছাগলনাইয়া উপজেলার জন্য ১০ টন চাউল বরাদ্দ দিয়েছেন। প্রতি পরিবারকে ৫ কেজি করে চালের পাশাপাশি অন্যান্য নিত্যপন্যও দেয়া হবে। ইতিমধ্যে তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।
পাপ্পু আরো জানান, এমন প্রবাসীও রয়েছে যাদের মাসিক আয়ে সংসার চলে। করোনার প্রভাবে প্রবাসীরাও বেকার সময় কাটাচ্ছেন। তাদেরকেও বিতরনের তালিকায় প্রাধান্য দিতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া সামাজিক সসম্মান অক্ষুন্ন রেখে মধ্যবিত্ত পরিবারগুলোকেও নিত্যপন্য পৌছে দেয়া হবে বলে তিনি জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!