ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩২
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

 

সদর প্রতিনিধি-ফেনীতে সড়ক দুর্ঘটনায় ওহিদুন্নবি নামের (৪৩) এক শিক্ষক নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাসের ফাজিলপুর পূবালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি ছাগলনাইয়া উপজেলার নিজকুনজুরা গ্রামের সফিউল্যার ছেলে ও  নিজকুনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন

ওই প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মানিক চন্দ্র শীল  জানান, পূবালী থেকে মোটরসাইকেলযোগে সকালে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে স্থানীয়রা রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। লাশ বর্তমানে মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়িতে রয়েছে।পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করেন স্থানীয় লোকজন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!