ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৪
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

রোটারী ক্লাব অব ফেনী সিটির ২য় অভিষেক অনুষ্ঠিত

 

শহর প্রতিনিধি: আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারী ক্লাব অব ফেনী সিটির ২য় অভিষেক শুক্রবার শহরের এস.এস.কে রোডস্থ একটি কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

অভিষিক্ত প্রেসিডেন্ট রোটারীয়ান ইঞ্জিনিয়ার জানে আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার।

বিশেষ অতিথি ছিলেন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২’র ২০১৯-২০২০ রোটা বর্ষের ডিস্ট্রিক্ট গভর্ণর লে. কর্ণেল (অব) এম আতাউর রহমান পীর, ২০২০-২০২১ রোটা বর্ষের ডিস্ট্রিক্ট গভর্ণর ড. বেলাল উদ্দিন আহমেদ।
এসময় ডেপুটি গভর্ণর রোটা. পিপি জালাল উদ্দিন বাবলু পিএইচএফ, এসিস্ট্যান্ট গভর্ণর রোটা. পিপি আবদুল আউয়াল সবুজ, জাহাঙ্গীর আলম, ডিস্ট্রিক ডেপুটি সেক্রেটারী রোটা. পিপি মোমিনুল হক চৌধুরী, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, রোটারী ক্লাব ফেনী সিটির চার্টার সেক্রেটারী রোটা. মোহাম্মদ ইলিয়াছ, সেক্রেটারী রোটা. মোহাম্মদ আবু নাছিরসহ রোটারী ডিস্ট্রিক ৩২৮২ থেকে আগত বিভিন্ন ক্লাবের ক্লাব প্রেসিডেন্ট, পেশাজীবি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য,রোটারীয়ান ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন রোটারী ক্লাব অব ফেনী সিটির প্রেসিডেন্ট ইলেক্ট মনোয়ার হোসেন সেন্টু।
এতে রোটারী ক্লাব অব ফেনী সিটির সার্ভিস প্রজেক্টের আওতায় আত্বকর্মসংস্থানের লক্ষ্যে এক দুস্থ্য মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!