ফেনী
রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৬
, ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

শ্রেষ্ঠ সম্মাননা পদক পেলেন ফেনীর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার

কথা ডেস্ক-শ্রেষ্ঠ সম্মাননা পদক পেলেন ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার । শনিবার সকালে বাংলাদেশ সুপ্রিমকোর্ট মিলনায়তনে যুব দিবস ২০১৭ উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা ভেজাল ও মাদকমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় যুব সমাজের করনীর শীর্ষক আলোচনা সভা ও জাতীয় জাগো যুবক সম্মাননা ২০১৭ প্রদান অনুষ্ঠানে তাকে এ পদক প্রদান করা হয়।
জাতীয় যুব দিবস উপলক্ষে ‘জাগো যুবক’ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ফেনীর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকারকে ‘শ্রেষ্ঠ গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী’ হিসেবে আজীবন সম্মাননা পদক প্রদান করা হয়।

23515620_886280608201397_1554064768_n
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার এ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বি মিয়া এমপি। উদ্বোধক ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী মোঃ আরিফ খান জয় এমপি। প্রধান আলোচক ছিলেন সাবেক মন্ত্রী ও জেপি মহাসচিব শেষ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বিচারপতি ছিদ্দিকুর রহমান, এ্যাডভোকেট এস কে শিকদার, সৈয়দ সামছুল আলম হাসু (তর্কবাগীশ), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আওয়াল এমপি, বঙ্গবন্ধু শেখমজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর শহিদুল্লাহ শিকদার, রাজউক’র যুগ্ম সচিব ও পরিচালক মোঃ রোকন উদদৌলা প্রমুখ।

অনুষ্ঠানে ২১ ক্যাটগরীতে সম্মাননা প্রদান করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!