ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩০
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ ব্যবসায়ী আটক

ফেনীতে ১০ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইউনুছ (৩৬) ও  সুজন (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ক্যামেলীয়া হাউজের একটি ভাড়া বাসা থেকে  তাদের আটক করা হয়।

আটক মো. ইউনুছ নোয়াখালীর সেনবাগ উপজেলার রাজা রামপুর গ্রামের মো. ইব্রাহিম ও মো. সুজন একই উপজেলার মাহিদীপুর গ্রামের মমতাজ মিয়ার ছেলে।

ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ওই বাসায় অভিযান চালায় তারা। দীর্ঘ সময় অভিযানের পর বাসার ফ্রিজের স্ট্যান্ডের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

অধিদপ্তরের ফেনীর উপ-পরিদর্শক টিপু সুলতান জানান, আটককৃত দুই মাদক কারবারি দীর্ঘদিন ধরে সুকৌশলে ফেনীতে ইয়াবার কারবার করে আসছিলেন। তারা কাভার্ড ভ্যানে করে দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান নিয়ে আসতেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!