ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৪
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

অশ্লীল মেসেজ পাঠানো অধ্যাপককে বেদম মার দিল ছাত্রীরা

কথা ডেস্ক: অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠানোর অভিযোগে এক অধ্যাপককে বেদম মারধর করেছেন তার ছাত্রীরা।

ওই মারধরের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতের পাঞ্জাব রাজ্যের পাটিয়ালা সরকারি কলেজে এমন ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, বেশ কয়েক দিন ধরেই ওই অধ্যাপক ছাত্রীদের নানা ধরনের অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠাতেন। আস্তে আস্তে তার হয়রানির শিকার ছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। এর পরই কলেজের ছাত্রীরা একজোট হয়ে তার ওপর চড়াও হন।
ভিডিওতে দেখা যায়, তিন ছাত্রী ওই অধ্যাপককে হাত দিয়ে মারধর করছেন এবং তিনি আত্মরক্ষা করতে চেষ্টা করছেন। ওই সময় বাকি শিক্ষার্থীরা এ মারধরের দৃশ্য ভিডিও করছিল।
অভিযুক্ত ওই অধ্যাপককে পুলিশ গ্রেফতার করলেও তার পরিচয় জানা যায়নি।
ভারতে শিক্ষার্থীদের যৌন হয়রানিকারী শিক্ষকদের সংখ্যা কম নয়। কয়েক দিন আগে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হেনস্তার অভিযোগ ওঠে।
এ ঘটনা নিয়ে প্রতিবাদ শুরু হওয়ার পরই পুলিশ অতুল জোহরি নামে ওই অধ্যাপককে গ্রেফতার করে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!