ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৫
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্তপ্রদেশের একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৯ মুসল্লি নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা মসজিদে সমবেত হলে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন প্রাদেশিক পুলিশের মুখপাত্র বাসির বিনা।
তিনি জানান, মসজিদটি ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। আগামী অক্টোবরে আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
পুলিশের মুখপাত্রের ধারণা, বোমাটি আগে থেকে মসজিদে পেতে রাখা হয়েছিল। জঙ্গিদের পক্ষ থেকে এটি আত্মঘাতী হামলা ছিল না বলে তিনি জানান।
খোস্তপ্রদেশের পুলিশপ্রধান আবদুল হানান বলেন, তিনি মনে করছেন- মসজিদের ভেতর ভোটার রেজিস্ট্রেশনের জন্য যেসব তাঁবু স্থাপন করা হয়েছে, সেগুলোর কোনো একটির ভেতরে তালেবান বোমাটি পেতে রেখেছিল।
কোনো জঙ্গিগোষ্ঠী খোস্তপ্রদেশের মসিজদে বোমা হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে এ ধরনের হামলা সাধারণ তালেবান জঙ্গিগোষ্ঠী চালিয়ে থাকে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!