ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫০
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ইউটিউব দেখে থেকে জাল টাকা তৈরির কৌশল রপ্ত

ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার

ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামসহ ফারুক আহমেদ ভুইয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।এর আগে রানীরহাট থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানা যায়, বৃহস্পতিবার রাতে ফেনীর রানীরহাট বাজারে জাল টাকাসহ ফারুককে আটক করে স্থানীয়রা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় হেফাজতে নেন।এসময় পুলিশ তল্লাশি করে তার কাছ থেকে ১০০০, ১০০ ও ২০ টাকার নোটসহ মোট ৫,৬২০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ফারুককে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দাগনভূঁঞা উপজেলার কোরাইশমুন্সী বাজারের একটি কম্পিউটার দোকানে ব্যবসার আড়ালে জাল টাকা তৈরি করে আসছিল।পরবর্তীতে পুলিশ দাগনভূঞার রাজাপুরে তার ভাড়া বাসায় অভিযান চালায়। সেখান থেকে ১ লাখ ২৫ হাজার ৩৬০ টাকা সমপরিমাণ ছাপানো ও আংশিক ছাপানো জাল নোট পাওয়া যায়। এছাড়াও জালনোট তৈরির একটি ইপসন মাল্টি কালার প্রিন্টার, ডেল মনিটর, গিগাসোনিক প্রসেসর, পেনড্রাইভ, এ-ফোর সাইজের কাগজ, ফটো পেপার, কাটার, স্কেলসহ জাল নোট তৈরিতে ব্যবহৃত ডালডা ঘি উদ্ধার করা হয়।

ফারুক আরও জানায়, সে ঢাকার সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মার্কেটিংয়ে অনার্স শেষ করে গ্রাফিক্স ডিজাইনের কোর্স করেছিল। ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইট থেকে জাল টাকা তৈরির কৌশল রপ্ত করে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে বিপুল পরিমাণ জাল নোট ছাড়ার পরিকল্পনা ছিল তার। সে মূলত উচ্চশিক্ষিত হয়েও অল্প সময়ে অধিক লাভের আশায় এ অপরাধে জড়িয়ে পড়ে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস বলেন,গ্রেফতারকৃত আসামি ফারুকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!