ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২০
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

আবার আসিব ফিরে এই সংসদে

ঢাকা অফিস: দশম সংসদের অন্তিমলগ্নে অধিবেশনের সমাপনী ভাষণে পুনরায় সংসদ নেতা হিসেবে আইন সভায় আসার আশা পোষণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারের নেওয়া মেগা প্রকল্পগুলো শেষ করতে পুনরায় আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
একাদশ সংসদ নির্বাচনের আগে দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি কবি জীবনানন্দ দাশের কবিতা উদ্ধৃত করে বলেন, “আবার আসিব ফিরে এই সংসদে।”
নির্বাচনের আগে স্বাভাবিকভাবে আর কোনো অধিবেশন বসবে না বলে কার্যত এটিই দশম সংসদের শেষ অধিবেশন।
টানা দুই মেয়াদে নির্বাচিত শেখ হাসিনার সরকার পদ্মা সেতু, ঢাকা মাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) ডেভেলপমেন্ট প্রকল্প, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর নির্মাণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, কর্ণফুলী টানেল, দোহাজারি-রামু-কক্সবাজার-ঘুমধুম রেল সংযোগ প্রকল্প, পায়রা সমুদ্রবন্দর এবং মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালসহ ১০টি মেগা প্রকল্প হাতে নিয়েছে।
শেখ হাসিনা বলেন, “তরুণ প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে যে পদক্ষেপগুলো নিয়েছি, তা সমাপ্ত করতে আরও কিছু সময় প্রয়োজন। বাংলাদেশের জনগণ সেই সময়টা আর সুযোগটা দিতে পারে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!