ফেনী
রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৮
, ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

আয়ুর্বেদিক শিক্ষা ও চিকিৎসার গুরুত্ব

 
আয়ুর্বেদিক অনেক প্রাচীন পদ্ধতির চিকিৎসা। এ পদ্ধতির গ্রহণযোগ্যতা রয়েছে বিশ্বব্যাপী। এই চিকিৎসায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বর্তমানে ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষার গুরুত্ব বাড়ছে। ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল নামে দেশে একটি সরকারি ব্যাচেলর শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের অধীনে এর কার্যক্রম পরিচালিত হয়। এখন যেভাবে ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষা ও চিকিৎসার চাহিদা বাড়ছে সে অনুযায়ী দেশে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। এ বিষয়ে কোনো রিসার্চ সেন্টারও নেই। কম খরচে প্রাকৃতিক এ চিকিৎসা সেবা পাওয়া যায়। যাদের পক্ষে উচ্চমূল্যের অ্যালোপ্যাথি চিকিৎসার ব্যয় মেটানো সম্ভব নয়, তারা আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে থাকেন। এজন্য আমাদের দেশে আন্তর্জাতিক মানের একটি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন, যেখানে প্রতিনিয়ত গবেষণার মাধ্যমে এ পদ্ধতির আরও উন্নয়ন ঘটানো সম্ভব। আশা করি কর্তৃপক্ষ এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেবে।

মো. আরিফুর রহমান সুমন সাভার বাজার, ঢাকা

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!