ফেনী
শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২২
, ৩রা সফর, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফেনীতে সড়ক অবরোধ ফুলগাজীতে চেক জালিয়াতির ঘটনায় তিন সরকারি কর্মচারী সাময়িক বরখাস্ত ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার চেক হস্তান্তর ছাগলনাইয়ায় সাংবাদিক নিজামের উপর হামলা মামলায় গ্রেপ্তার ১ ফুলগাজীতে জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্নসাত মামলায় ৩ সরকারি কর্মচারী গ্রেফতার দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক মানসিক চাপ কি হৃদরোগের কারণ হতে পারে? ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের ইন্তেকাল আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী

ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সংবাদটি গুজব

ঈদের পরেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ধরনের তথ্য দিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামক ফেসবুক পেজের মাধ্যমে প্রচার করা হচ্ছে ‘ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার’। সংবাদটি ভিত্তিহীন ও গুজব। এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হলো।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় যখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে তখনই গণমাধ্যমের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে। ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তাছাড়া বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামে কোনো বোর্ড নেই।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!