ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৪
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

কোটা আন্দোলন নিয়ে বিএনপির অপরাজনীতির স্বপ্ন উড়ে গেছে

 

ঢাকা অফিসঃ কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিএনপির অপরাজনীতির স্বপ্ন বাতাসের মতো উড়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, কোটা আন্দোলনে নোংরা রাজনীতি করতে না পেরে বিএনপি হতাশায় ডুবে গেছে। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল একটি সাহসী পদক্ষেপ। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এবার দেশব্যাপী শান্তিপূর্ণভাবে পহেলা বৈশাখের অনুষ্ঠান পালিত হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, আন্দোলন করার মতো কোনো ইস্যু নেই বলেই দেশের স্থিতিশীল অবস্থাকে মেনে নিতে পারছে না বিএনপি

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!