ফেনী
সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৩
, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

খালেদার মুক্তির দাবিতে বিএনপির দুদিনের কর্মসূচি

 

 

ঢাকা অফিস-দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুদিনের কর্মসূচি দিয়েছে বিএনপি।

এর মধ্যে ২০ মার্চ সারা দেশে বিক্ষোভ ও ২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ফের জনসভা করার ঘোষণা রয়েছে।

সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। ঢাকা মহানগরের প্রতি থানায় থানায়, জেলা ও মহানগরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

“২৯ মার্চ আমরা আবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভাটা করব। সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সরকারকে আহ্বান জানাচ্ছি যে, আমাদেরকে এই জনসভা অনুষ্ঠানের জন্য যথাযথ ব্যবস্থা নেবেন।”

একই দাবিতে সোমবারও সোহরাওয়ার্দী উদ্যানে সভা হওয়ার কথা থাকলেও পুলিশের পক্ষ থেকে অনুমতি না মেলায় সম্ভব হয়নি বলে মির্জা ফখরুল জানান।

তিনি বলেন, “সরকার যেটা চাচ্ছে যে, ‘প্রভোক’ করে আমাদেরকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য। আমরা সহজে সেই পথে পরিচালিত হবো না- এটা আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই। আমরা ‘ট্র্যাপ্ড’ হতে চাই না।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!