ফেনী
বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৩
, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

গরমে খান ঠাণ্ডা খাবার

ঘরে ও বাইরে এখন প্রচণ্ড গরম। এই গরমে শরীরে পানির চাহিদা পূরণে খেতে হবে পানীয় ও ঠাণ্ডা খাবার। গরমে শরীর ভালো রাখতে খেতে পারেন দই ও চিড়া। উচ্চরক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে দই। এ ছাড়া হজম ক্ষমতা বৃদ্ধি, দাঁত ও হাড় মজবুত, ওজন কমায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর চিড়া পেট ঠাণ্ডা রাখে।

আসুন জেনে নিই দই-চিড়ার রেসিপি

উপকরণ

মিষ্টি দই ১ কাপ, চিড়া আধাকাপ, পাকাকলা ১টি (চৌকো করে কাটা), পাকাআম ১ কাপ (চৌকো করে কাটা) ও লবণ ১ চিমটি।

প্রণালি

প্রথমে চিড়া ধুয়ে পানি ঝরিয়ে নিন। এর পর একটি বাটিতে দই ও লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিন। ফেটানো দইয়ে চিড়া মেখে এক ঘণ্টা ফ্রিজে রাখুন।

খাওয়ার ১০ মিনিট আগে আম ও কলার সঙ্গে দই-চিড়া চামচ দিয়ে মেশাতে হবে। তার পর আম ও কলার টুকরা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!