ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৬
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

বারাকা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ আল বারাকা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।গঠিত কমিটি বৃহস্পতিবার হাসপাতালটি পরিদর্শন করে।

সূত্র জানায়, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রবিবার পেয়ারা বেগম নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। রোগীর স্বজনরা প্রতিবাদ করলে তড়িঘড়ি করে কর্তৃপক্ষ লাশ পরিবারের নিকট হস্তান্তর করে হাসপাতাল থেকে বের করে নিয়ে যেতে বাধ্য করে।এ ঘটনায় সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ রানাকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।কমিটির অপর দুই সদস্য হলেন ফেনী জেনারেল হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা. রোখসানা আক্তার স্বপ্না ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরফুদ্দীন মাহমুদ।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, রোগী মৃত্যুর ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।ওই কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!