ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:১৮
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ধানের শীষ, এখন পেটের বিষ-কাদের

ঢাকা অফিসঃ বিএনপি ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড, খুনি-সন্ত্রাসীদের দল। তারা বঙ্গবন্ধু কন্যাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বারবার হত্যার চেষ্টা করেছে। তাদের ওপর মানুষের কোনো আস্থা নেই। তাদের দলের চেয়ারপারসন কে? পলাতক নেতাকে দেশের লোকজন বিশ্বাস করে না। ধানের শীষ, এখন পেটের বিষ, লোকে বলে সাপের বিষ বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডে পৌর আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস-জঙ্গিবাদ ও ঐক্যফ্রন্টবিরোধী গণসংযোগ এবং পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপিকে নালিশ পার্টি বলে অভিহিত করে আন্দোলনের হুমকি প্রসঙ্গে এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মুখে শুধু আন্দোলনের কথা বলে, কিন্তু বাস্তবে করতে পারে না, কিছুই নাই তাদের। ঈদের পর আন্দোলন করতে করতে ১০ বছর চলে গেলো, রোজার ঈদ, কোরবানির ঈদ কোন ঈদের পর আন্দোলন তারা নিজেরাই জানে না। আন্দোলন হয়েছে? কোন ঈদের পর আন্দোলন তারা নিজেরাই জানে না।

অনুষ্ঠানে সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুল গণির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এম এ মালেক প্রমুখ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!