ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৫
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

নারী এমপিরা সংসদে যোগ দিচ্ছেন রোববার

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) আগামীকাল রোববার সংসদ অধিবেশনে যোগ দেবেন।গত ২০ ফেব্রুয়ারি শপথ নিলেও এতদিন সংসদ অধিবেশন না থাকায় তারা অধিবেশনে যোগ দিতে পারেননি। টানা চারদিন বিরতির পর চলতি সংসদের মুলতবি বৈঠক শুরু হচ্ছে রোববার। এদিন বিকেল পৌনে পাঁচটায় মুলতবি বৈঠক শুরু হবে। এদিনই অধিবেশনে যোগ দেয়ার সুযোগ পাবেন তারা।গত ১৯ ফেব্রুয়ারি সংসদের অধিবেশন ২৪ তারিখ পর্যন্ত মুলতবি করা হয়। এই অধিবেশন কতদিন চলবে তা এখনও জানানো হয়নি।

গত ২০ ফেব্রুয়ারি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান। এসময় আওয়ামী লীগের ৪৩ জন, ওয়ার্কার্স পার্টির একজন, স্বতন্ত্র একজন এবং জাতীয় পার্টির চারজনসহ মোট ৪৯ জন অংশ নেন। বিএনপি সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় তাদের একটি আসন শূন্য রয়েছে। এর আগে ৩০ জানুয়ারি বর্তমান সংসদের যাত্রা শুরু হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!