ফেনী
শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫১
, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

নোয়াখালীতে গণধর্ষণের ঘটনায় আরেকজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্বামী-সন্তানদের বেঁধে রেখে এক নারীকে (৪০) মারধর ও গণধর্ষণের ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. স্বপন (৩৫)। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার অপর আসামি হলেন বাদশা আলম ওরফে কুড়াইল্যা বাসু (৪০)।

নির্যাতনের শিকার ওই নারী বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার দুপুরে হাসপাতালে গিয়ে তাঁর কাছে শারীরিক অবস্থার বিষয়ে জানতে চালে তিনি বলেন, এখনো পুরো শরীরে প্রচণ্ড ব্যথা। ব্যথার কারণে কাত হয়ে ফিরতে পারেন না। সারা শরীরে নির্যাতনের জায়গাগুলোতে রক্ত জমে কালো হয়ে গেছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, মামলায় মো. সোহেল (৩৫), মো. হানিফ ৩০), মো. স্বপন (৩৫), মো. চৌধুরী (২৫), মো. বেচু (২৫), বাদশা আলম ওরফে কুড়াইল্যা বাসু (৪০), আবুল (৪০), মোশারফ (৩৫) ও ছালা উদ্দিনের (৩৫) নাম উল্লেখ করা হয়েছে। মামলা করার পর এ পর্যন্ত দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি জানান, বাদশা ও স্বপনকে গ্রেপ্তারের পর থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তাঁরা ঘটনার বিষয়ে কিছু স্বীকার করেননি।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. খলিল উল্যাহ বলেন, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন আছে। গতকাল মঙ্গলবার থানা থেকে অনুরোধপত্র পাঠানোর পর তাঁরা আলামত সংগ্রহ করেছেন। তবে পরীক্ষার ফলাফল এখনো তাঁর হাতে এসে পৌঁছায়নি।

আজ জাতীয় মানবাধিকার কমিশন এবং আইন ও সালিশ কেন্দ্রের পৃথক দুটি দল ঘটনার তদন্তে নোয়াখালীতে গেছে। তদন্ত দলের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন নারী, তাঁর স্বামী ও সন্তানের সঙ্গে কথা বলেছেন।

এজাহারে ঘটনার বর্ণনায় ভোটকেন্দ্রে ভোট দেওয়া নিয়ে ঝামেলার বিষয়টি বাদ পড়া প্রসঙ্গে জানতে চাইলে ওসি নিজাম উদ্দিন বলেন, বাদী যা যা বর্ণনা করেছেন, তাই উল্লেখ করা হয়েছে। এখন যদি তিনি কোনো কিছু বাদ গেছে বলে দাবি করেন, তাঁরা তদন্তে সেটিও খতিয়ে দেখবেন।

গত রোববার রাতে একদল যুবক ওই নারীর ঘরে ঢুকে প্রথমে তাঁকে ও তাঁর স্বামীকে মারধর করে। পরে স্বামী ও সন্তানদের বেঁধে রেখে ওই নারীকে ঘরের বাইরে নিয়ে গণধর্ষণ করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!