ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৯
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

নোয়াখালীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে এক যুবক ও দুই নারী নিহত হয়েছেন। ঘটনায় সিএনজি চালক মাসুদ আলম আহত হয়েছেন।

শনিবার দুপুর পৌনে ৩টার দিকে একলাশপুর বাজারের উত্তর পাশে রশিদ কোম্পানির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বেগমগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের ওমর ফারুকের ছেলে শাকিব হোসেনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চৌমুহনী চৌরাস্তা থেকে সুগন্ধা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস সোনাপুরের উদ্দেশে ছেড়ে আসে। পথে বাসটি মাইজদী-চৌরাস্তা সড়কের একলাশপুর রশিদ কোম্পানির বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা জানান, নিহতদের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। বাসটি আটক করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!