ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৭
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

নৌকা মার্কায় ভোট চাওয়া সেই ওসি প্রত্যাহার

ঢাকা অফিস: আওয়ামী লীগের সমাবেশে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখায় সাতক্ষীরার কলারোয়া থানার ওসি মারুফ আহমেদকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো: ইলতুৎ মিশ বিষিয়টি নিশ্চিত করে জানান, ওসি মারুফ আহমেদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা পুলিশ সুপার শনিবার সকালে তাকে প্রত্যাহার করে নিয়েছেন।

তিনি আরও জানান, তার স্থলে নতুন কাউকে এখনও দায়িত্ব দেওয়া হয়নি।

এর আগে গত বৃহস্পতিবার সাতক্ষীরার কলারোয়া থানার ওসি মারুফ আহমেদ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ প্রার্থী আয়োজিত সমাবেশে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য দেন। পরে তার এই বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, ‘আমি প্রশাসনের পক্ষ থেকে আপনাদের একটি ম্যাসেজ পৌঁছে দিতে চাই। আপনারা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ভোট দিবেন, নৌকা মার্কায় ভোট দিবেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আপনার একটি ভোট অতি মূল্যবান। আপনার ভোটটি স্বযত্নে সুযোগ্য জায়গায় দিয়ে আপনার অবস্থান জানান দিবেন।’

এ বিষয়ে সাতক্ষীরা-১ আসের বিএনপি মনোনীয় প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব শুক্রবার প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত ভাবে ওসি মারুফ আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেন এবং অবিলম্বে তার প্রত্যাহারের দাবি জানান। এ ঘটনার পর শনিবার তাকে প্রত্যাহার করে নেওয়া হলো।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!