ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১১
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

নৌবাহিনীর প্রধান হলেন ফেনীর ছেলে আওরঙ্গজেব

কথা ডেস্ক: নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ফেনীর ছেলে আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী। তিনি এডমিরাল এম নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

রোববার প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এর আগে, উপকূল রক্ষী বাহিনী-কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন রিয়াল এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।
ভাইস এডিমিরাল হিসেবে পদোন্নতি নিয়ে আগামী ২৬ জানুয়ারি থেকে নৌবাহিনীর প্রধানের দায়িত্ব নেবেন তিনি।
২০২০ সালের ২৫ জুলাই পর্যন্ত এক বছর ছয় মাসের জন্য আওরঙ্গজেবকে নৌবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
একই দিন আরেক প্রজ্ঞাপনে এডমিরাল নিজামউদ্দিনের অবসরোত্তর ছুটি মঞ্জুরের কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের গুনুমিয়া চৌধুরী বাড়ির গিয়াস উদ্দিন চৌধুরীর বড় ছেলে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!