ফেনী
শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৩
, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

পাক-ভারত যুদ্ধ চাই না-সেতুমন্ত্রী

পাকিস্তান-ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কোনো প্রকার সন্ত্রাসকে সমর্থন করে না বাংলাদেশ।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ও মেঘনা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, একাধিক বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করার সুযোগ নেই।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তিনি বলেন, আদালত খালেদা জিয়াকে শাস্তি দিয়েছেন। বিএনপি সবসময়ই তার চিকিৎসা নিয়ে রাজনীতি করে আসছে। এই রাজনীতি থেকে তাদের সরে আসতে হবে।

ওবায়দুল কাদের জানান, প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণকাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। মার্চ মাসের ১০ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাঁচপুরের দ্বিতীয় সেতুর উদ্বোধন করবেন। মেঘনা দ্বিতীয় সেতুর উদ্বোধন হবে মে মাসে। ঈদের আগেই গোমতি দ্বিতীয় সেতুর উদ্বোধন হবে। তিনটি সেতুর নির্মাণ ব্যয় সাড়ে ৮ হাজার কোটি টাকা ধরা হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সেতুমন্ত্রী বলেন, সব দল অংশগ্রহণ করলে নির্বাচন আরও উৎসবমুখর হতো। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে ভোট।

এ সময় পাকিস্তান-ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, পাকিস্তান-ভারতের যুদ্ধ চাই না, দুই দেশের মধ্যে শান্তি চাই। এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!