ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৩
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ফেনীতে ছাত্রদল নেতা রিয়াদ পাটোয়ারীর বাড়িতে গুলি: আসবাবপত্র ভাংচুর

 

শহর প্রতিনিধিঃ ফেনীতে ছাত্রদল নেতা জাকির হোসেন রিয়াদ পাটোয়ারীর বাড়িতে গুলি চালিয়েছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে শহরের রামপুর পাটোয়ারীর বাসায় গুলি ও হামলা  চালিয়ে ঘরের আসবাবপত্র তছনছ করে লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

রিয়াদ পাটোয়ারী জানান, বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে ৭ জন দূর্বৃত্ত তার বাসায় সশ্রস্ত্র হানা দেয়। এসময় আসবাবপত্র এলোপাতাড়ি ভাংচুর ও তছনছ করে। তার ভাই প্রবাসী মোশারফ হোসেন মুরদা ও মোতাহের হোসেন ফরহাদ এগিয়ে এলে অস্ত্র উঁচিয়ে তাদের ও পরিবারের সদস্যদের হুমকি-ধমকি দেয়। একপর্যায়ে পরিবারের লোকজন হামলাকারিদের একজনকে ইট দিয়ে আঘাত করলে হামলাকারিরা কয়েকরাউন্ড গুলি ছোঁড়ে পালিয়ে যায়। ঘটনার সময় রিয়াদ বাসায় ছিল না বলে জানান।

30127275_1899895343367772_5456825979009761280_n

জেলা যুবদল সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে মনে করেন স্থানীয়রা।


প্রসঙ্গতঃ সোমবার রাতে  জেলা যুবদল সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারিকে লক্ষ্য করে  গুলি চালিয়েছে দূর্বৃত্তরা। ওই ঘটনায় তিনি রক্ষা পেলেও তার সাথে থাকা বিএনপি নেতা আমির হোসেন দোলন, যুবদল কর্মী সাইফুর রহমান রুবেল ও সাইফুদ্দিন তুহিন পিঠে গুলিবিদ্ধ হয়েছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!