ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৭
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

সদর প্রতিনিধি: ফেনীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সুমন ওরফে লাল সুমন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।মঙ্গলবার রাতে শহরের সুলতানপুর কবিরাজ পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।সে ভারত সীমান্ত এলাকার শীর্ষ মাদক কারবারী বলে জানা গেছে।এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা মাদক কারবারির তালিকায়ও তার নাম রয়েছে।তার বিরুদ্ধে খুন, ধর্ষন, মাদক, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক  মামলা রয়েছে।সে সুলতানপুর এলাকার মাদু মিয়া প্রকাশ মানু মিয়ার ছেলে।’

র‌্যাব জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি ওয়ানশুটার গান এবং আনুমানিক চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, নিহত সুমনের লাশ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের মাঝে হস্তান্তর করা হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!