ফেনী
শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৬
, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শহর প্রতিনিধি- বর্ণাঢ্য আয়োজনে ফেনীতে ‘বাংলাদেশের সর্বাধুনিক তৃতীয় প্রজন্মের এইচডি স্যাটেলাইট টিভি চ্যানেল’ এসএ টিভির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে শহরের ডক্টরস্ ক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালী ও কেক কাটা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়। ফেনী ক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূইঁয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিকেএম এনামুল করিম, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

এসএ টিভির ফেনী প্রতিনিধি মাইনুল রাসেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ট্রাফিক ইন্সপেক্টর মীর গোলাম ফারুক, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল করিম মজুমদার, আবু তাহের, মীর হোসেন মীরু, বখতেয়ার ইসলাম মুননা, সাবেক সাধারণ সম্পাদক শওকত মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন ফেনী মডেল থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, ফেনী পৌরসভার কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, ইয়ুথ জার্নালিষ্টস্ ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঞা, সাধারণ সম্পাদক মো. মুহিববুল্লাহ ফরহাদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, দীপ্ত টিভির ফেনী প্রতিনিধি আর.এম আরিফুর রহমান, দৈনিক বাংলাদেশের খবর ফেনী প্রতিনিধি সৌরভ পাটোয়ারী, বাংলা নিউজ এর স্টাফ করসপনডেন্ট সোলায়মান হাজারী ডালিম, ফেনী ফটো জার্নালিস্টস্ এসোসিয়েশনের সভাপতি মোস্তফা কামাল বুলবুল, মোহনা টিভির ফেনী প্রতিনিধি দিদারুল আলম, অনলাইন প্রথম ফেনী সম্পাদক এমাম হোসেন, সাপ্তাহিক হকার্স এর শহর প্রতিনিধি দিদার মজুমদার, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সুমন, ইউনিটি ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এম.কে আর সূর্য্য, সাধারণ সম্পাদক রোহান মাক্কী, স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক আবদুস সালাম, জেনিথ ফার্মাসিটিক্যালস্ এর এসিসটেন্ট ম্যানেজার জাহিদুল ইসলাম, চ্যানেল আই ক্যামেরাপার্সন দুলাল তালুকদার, সময় টিভির ক্যামেরাপার্সন মীর হোসেন রাসেল, এনটিভির ক্যামেরাপার্সন তোফায়েল আহমেদ নিলয় সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

শুরুতে ডক্টরস্ ক্লাব প্রাঙ্গন থেকে র‌্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে এসএ টিভির ফেনী প্রতিনিধি মাইনুল রাসেলকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!