ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৪
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে ভেজাল শিশু খাদ্য বিক্রির দায়ে চার ব্যবসায়ীর জরিমানা

শহর প্রতিনিধি: ফেনীতে ভেজাল শিশু খাদ্য বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার সকালে শহরের বড় বাজারে এ জরিমানা করা হয়।

সূত্র জানায়,ওই সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে বের হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো: মামুন। বড় বাজারে হানা দিয়ে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী গোলাম ফারুক, লিয়ন ইসলাম, নিরঞ্জন কুমার নাথ ও ফরিদুল ইসলাম নামে ৪ জনকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ভেজাল খাদ্য এসি ল্যান্ড অফিসের পেছনে ধ্বংস করা হয়। অভিযানে মুদি ব্যবসায়ীদের প্রতিটি পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় স্থাপনের জন্য বলা হয়।

এছাড়া শহরের বড় বাজার ও রেলগেট বাজার ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ বিক্রি, সংরক্ষণ ও বহন না করার বিষয়ে ব্যবসায়ীদের উদ্বুদ্ধকরণ করা হয়।

এসময় জেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান উপস্থিত ছিলেন। মাছ বাজারে নমুনায়ন পদ্ধতিতে ফরমালিন টেস্ট করা হলেও ফরমালিন পাওয়া যায়নি।
অন্যদিকে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী পাবলিক প্লেসে ধুমপান না করার জন্য উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের উদ্বুদ্ধকরণ করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!