ফেনী
শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০২
, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ডিসেম্বরেই শুরু হবে মুহুরী নদীর বাঁধের স্থায়ী সংস্কার কাজ-সিনিয়র সচিব

ফেনীর মুহুরী নদীর বাঁধের স্থায়ী সংস্কারের কাজ চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মো. ওয়াহিদজুজামানের সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।
সভায় বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।

সচিব কবির বিন আনোয়ার বলেন, বাঁকা নদী সোজাকরণ ও নদীতে সিসিব্লকসহ সংস্কার কাজের জন্য ইতোমধ্যে একনেকে বিল উত্থাপন করা হয়েছে। আগামী দু’মাসের মধ্যে বিল পাশ হলে ডিসেম্বরের মধ্যে কাজ শুরু করা যাবে। নদীর যে ১০টি স্থানে ভাঙ্গন ধরেছে সেগুলো দু’একদিনের মধ্যে সংস্কার করার জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ প্রদান করেন।
সভায় প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!