ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৭
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে স্বাধীনতা দিবস মিডিয়া ক্রিকেট কাপ শুরু

 

ক্রীড়া প্রতিবেদক-ফেনীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথমবারের মত ‘এনা মিডিয়া ক্রিকেট কাপ’ এর যাত্রা শুরু হয়েছে। রবিবার সকালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, জেলা ক্রীড়া  সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা পরিষদ সদস্য আক্তার হোসেন স্বপন প্রমুখ।
আয়োজকরা জানায়, জেলায় কর্মরত সাংবাদিকরা ৮টি দলে বিভক্ত হয়ে তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে অংশ নিয়েছেন। প্রথমদিনে মুহুরী ওয়ারিয়ার্স, রাজাঝি রয়েলস, বিলোনিয়া চ্যালেঞ্জার্স ও বিজয়সিংহ রাইডার্স সেমিফাইনালে পৌছে। মিডিয়া কাপ টুর্নামেন্টের ব্যবস্থাপনায় রয়েছে ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘আপন ইভেন্টস’। আগামী ২৭ মার্চ মঙ্গলবার একই ভেন্যুতে জমকালো আয়োজনে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে।

জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য ও শীর্ষ স্থানীয় ৬টি ব্যান্ড দলের পরিবেশনা সহ বর্নিল আয়োজন রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!