ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে স্মার্টকার্ড বিতরণ উদ্ধোধন

শহর প্রতিনিধিঃ ফেনীতে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলায় জাতীয় পরিচয় পত্র স্মার্টকার্ড বিতরন কর্মসূচীর উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।জেলা নির্বাচন কমিশনার মেছবাহ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান,সিভিল সার্জন ডাঃ হাসান শাহরিয়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী প্রমুখ,জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকমসহ বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মার্টকার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য এ কার্যক্রম শুরু হয়েছে।বৃহস্পতিবার ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে কার্ড বিতরণ কার্যক্রম চলবে। পৌরসভার ১৮টি ওয়ার্ডে বিতরণ শেষ হলে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সব ইউনিয়নে কার্ড বিতরণ কর্যক্রম চলবে।
সূত্র জানায, ফেনী সদর উপজেলায় তিন লাখ ৩৩ হাজার কার্ড বিতরণ করা হবে। তন্মধ্যে ফেনী পৌরসভার কার্ড ৮৬ হাজার।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!