ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫২
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনী ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

ফেনী ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।মঙ্গলবার এ উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদ সদস্য ও ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। সমিতির সভাপতি এডভোকেট আকরামুজ্জমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আবদুল মোতালেব ও সামী-উল হক সাহীন, সদস্য বাহার উদ্দিন বাহার, ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো: মোয়াজ্জেম হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুছ, মেডিসিন বিশেজ্ঞ ডা. ফজলুল ওহাব চৌধুরী, শিশু বিশেষজ্ঞ ডা. প্রদীপ চন্দ্র রায়, আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুল ইসলাম ও ভারত থেকে আগত বিখ্যাত সাইক্লিস্ট সম্রাট মৌলিক প্রমুখ। এসময় সমিতির যুগ্ম-সম্পাদক সৈয়দ জহির উদ্দিন আকবর শিপন, কার্যকরী পরিষদ সদস্য মোসলেহ উদ্দিন হাজারী বাদল, আলহাজ্ব আবুল কাসেম, আবু নাসের চৌধুরী কচি, জহিরুল আলম জহির, মজিবুর রহমান ভূঞাঁ, এ.কে.এম সিরাজুল ইসলাম চৌধুরী, রাজিব খগেশ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!