ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৪
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনী ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শহর প্রতিনিধি: ফেনী ডায়াবেটিক সমিতির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে সমিতির মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
ফেনী ডায়েবেটিক সমিতির সভাপতি এডভোকেট আকরামুজ্জমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ হাসান শাহরিয়ার কবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির কোষাধ্যক্ষ আবদুল আউয়াল সবুজ।

অনুষ্ঠানে সমিতির সহ-সভাপতি আবদুল মোতালেব,  মীর হোসেন ভূঞা,  যুগ্ম-সাধারণ সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম, সৈয়দ জহির উদ্দিন আকবর, কার্যকরী পরিষদ সদস্য আবু তাহের, মোসলেহ উদ্দিন বাদল, হারুন অর রশীদ মজুমদার, আবুল কাশেম, সামী-উল হক সাহীন, জহিরুল আলম জহির, বাহার উদ্দিন বাহার, মজিবুল হক ভূঞাঁ, ফরিদ আহমদ ভূইঁয়াসহ সমিতির আজীবন সদস্যবৃন্দ, সহকারী পরিচালক, চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ কেক কেটে ফেনী ডায়াবেটিক সমিতির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এছাড়া রোগীদের জন্য বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং ৫০% ছাড়ে সকল বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও কিডনী পরীক্ষার ব্যবস্থা করা হয়। প্রধান অতিথি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি ফেনী ডায়াবেটিক সমিতিকে মেডিক্যাল কলেজে রূপান্তরিত করাসহ এর উত্তরোত্তর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!