ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৮
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

২৫ বছর পর ফেনী পৌর যুবদলের কমিটি গঠনের উদ্যোগ

স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী যুবদল ফেনী পৌর শাখার কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। দীর্ঘ প্রায় ২৫ বছর পর কমিটি গঠনের খবরে পদপ্রত্যাশীরাও নড়েচড়ে উঠেছেন। সম্মেলন নাকি প্রেস রিলিজে কমিটি ঘোষনা হবে সেই প্রক্রিয়ায় এগুচ্ছে শীর্ষ নেতারা।

সংগঠন সূত্র জানায়, ১৯৯৩ সালে জেলা যুবদলের তৎকালীন সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক রেজা আহমদ টিটু পৌর শাখায় একটি কমিটি ঘোষনা দেন। ওই কমিটিতে আলাউদ্দিন পাইলটকে সভাপতি ও আবুল বসরকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। ২০০৮ সালে গাজী হাবিব উল্লাহ মানিককে সভাপতি ও আনোয়ার হোসেন পাটোয়ারীকে সাধারণ সম্পাদক করে জেলা যুবদল কমিটি গঠনের পর পৌর কমিটি গঠনের একাধিকবার উদ্যোগ নেয়া হলেও তা থমকে যায়।
দায়িত্বশীল সূত্র জানায়, নির্বাচনের বছরকে সামনে রেখে বিএনপির ভ্যানগার্ড খ্যাত যুবদলকে গতিশীল করতে শীর্ষ পর্যায়ে আলাপ-আলোচনা শুরু হয়েছে। সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি নাকি প্রেস রিলিজে আহবায়ক কমিটি ঘোষনা হতে পারে এনিয়ে চিন্তা-ভাবনা চলছে।
একটি সূত্র জানায়, নেতৃত্ব নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাবন্ধী হওয়ার পর দলীয় কর্মসূচী সহ সক্রিয় নেতাদের মূল্যায়ন করা হবে। এক্ষেত্রে ত্যাগী ও অধিক সংখ্যক মামলায় ফেরারিদের তালিকা হচ্ছে।
জেলা যুবদল সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারি জানান, ঈদের পর সম্মেলনের মাধ্যমে পৌর যুবদলের কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।
জেলা যুবদল সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিক জানান, দ্রুততম সময়ের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে। এ ব্যপারে যুবদল সাধারণ সম্পাদকের সাথেও আলোচনা চলছে বলে তিনি জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!