ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:১৮
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

বিএনপি যেন নির্বাচন বানচালের চেষ্টা না করে

ঢাকা অফিসঃ বিএনপি আবার ‘আগুন সন্ত্রাস’ শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বেএনপি যেহেতু নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু তাদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন নির্বাচন বানচালের চেষ্টা না করে। তাদের উচিত সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা করা।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৪ সালে আগুনসন্ত্রাস করে বিএনপি নির্বাচন বন্ধ করতে চেয়েছিল, পারেনি। এবারও পারবে না। আগামীতেও না। কারণ, জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণ চায়, একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক। যে নির্বাচনে তারা ভোট দিয়ে তাদের মনের মতো সরকার গঠন করবে।’

দলের সংসদীয় বোর্ডর এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, ওবায়দুল কাদের, ড. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান, রাশিদুল আলম প্রমুখ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!