ফেনী
শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৪
, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ফেনীতে ২ লাখ ৩৬ হাজার ৭শ ৩ জন শিশুকে খাওয়ানো হল ভিটামিন এ ক্যাপসুল

স্টাফ রিপোর্টার: ফেনী জেলায় জাতীয় ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১ হাজার ১শ ৫৭টি কেন্দ্রে ২ লাখ ৩৬ হাজার ৭শ ৩জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ওই দিন সকালে শহরের ডক্টরস ক্লাবে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও  স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবময় দেওয়ান।

সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএমএ ফেনী জেলার সহ সভাপতি ডাক্তার দেলোয়ার ও বিশিষ্ট সমাজ সেবী তানিয়া তাহমিনা।
সূত্র জানায়, জাতীয় ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা সিভিল সার্জন। এছাড়া জনসচেতনতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর আলোকে শনিবার জেলায় সকাল থেকে বিকাল পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ফেনী সদর উপজেলার ২শ ৯০টি কেন্দ্র, ফেনী পৌরসভায় ৬০টি, ছাগলনাইয়ায় ১শ ৪৬টি, ফুলগাজী ১শ ৪৬টি, পরশুরাম ৯৮টি, দাগনভূইয়া ১শ ৯৪টি, সোনাগাজীতে ২শ ১৮টি সহ জেলায় ১ হাজার ১শ ৫৭টি কেন্দ্র রয়েছে। শনিবার  জাতীয় ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন প্রথম রাউন্ড উপলক্ষে এসব কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ২শ ৩জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ১২ থেকে ৫৯ বয়সী ২ লাখ ৮ হাজার ৫শ শিশুকে একটি করে লাল রঙেরের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!