ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে মাদক সম্রাট ল্যাংড়া সবুজের স্ত্রীর ১ বছরের কারাদন্ড:ইয়াবা উদ্ধার

শহর প্রতিনিধি:ফেনীতে শনিবার রাতে শহরের মধ্যম চাড়িপুর এলাকার সোবহান মিকার সড়কস্থ নুরনবী ভিলায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এসময় ওই ভিলার আনোয়ার হোসেন সবুজ ওরফে লেংড়া সবুজের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানে সবুজের স্ত্রী কামরুন্নাহার ফাহিমার (২০) কাছ থেকে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ল্যাংড়া সবুজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের তালিকায় গডফাদার হিসেবে অর্ন্তভুক্ত।সে আত্মগোপনে থেকে তার স্ত্রীর মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে বলে জানা যায়।

আদালত ফাহিমাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৬ হাজার ৫ শ টাকা জরিমানা করে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ টিপু সুলতান ও ব্যাটালিয়ান আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!