ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৯
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

মিষ্টি তরমুজ চিনবেন যেভাবে

চলছে বৈশাখ মাস। এ মাসে প্রচুর মৌসুমি ফল পাওয়া যায়। গরমে অনেকের প্রিয় একটি ফল হচ্ছে তরমুজ। গরমে এক গ্লাস ঠাণ্ডা তরমুজের রস দূর করতে পারে ক্লান্তি। তবে তরমুজ কিনতে গিয়ে ঠকে যান অনেকে। বুঝতে পারেন না কোনটি মিষ্টি ও খেতে সুস্বাদু তরমুজ।

অনেক তরমুজ ফ্যাকাশে, খেতেও পানসে হয়।তাই দেখে শুনে তরমুজ কিনুন।

আসুন জেনে নেই কীভাবে চিনবেন লাল এবং মিষ্টি তরমুজ।

মিষ্টি তরমুজ চিনবেন যেভাবে

১. তরমুজ কেনার সময় খেয়াল করে দেখবেন তরমুজের মাথার দিকে হলুদ রঙ ধরেছে। তাহলে বুঝবেন তরমুজ পাকা।

২. তরমুজ হাতে নেয়া পরে যদি ভেতরটা ফাঁপা মনে হয় তাহলে বুঝবেন তরমুজ এখনও কাঁচা রয়েছে।

৩. পাকা তরমুজে প্রচুর রস থাকে। ফলে তরমুজ ভারি হয়।

৪. তরমুজ কেনার সময় গায়ে টোকা দিন। ভারি আওয়াজ হলে বুঝবেন তরমুজ পেকে গেছে।

৫. যদি তরমুজ পুরো সমান হয়, তাহলে বুঝবেন পাকা হওয়ার সম্ভাবনা বেশি।

৬. পাকা তরমুজ সাধারণত গাঢ়, কালচে হয় দেখতে।

তথ্য: নিউজ এইটিন

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!