ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫০
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

মেসিকে সাহায্য করার মতো কেউ নেই আর্জেন্টিনায়

খেলা ডেস্ক: আর্জেন্টিনা ফুটবল দলে মেসি নির্ভরতার খবর নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা দলের সাফল্য-ব্যর্থতা পুরোটাই আবর্তিত হয় লিওনেল মেসিকে কেন্দ্র করেই। যেদিন পারেন মেসি, সেদিনই জেতে আর্জেন্টিনা। মেসির নিষ্প্রভতার দিনে অন্ধকারে ডুবে যায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

চলতি বিশ্বকাপেও ছিল এমনই রূপ। চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়ে বিশ্বকাপের শেষ ষোল থেকে বিদায় নিয়েছে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের এই বিপর্যয় কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় রয়েছে আর্জেন্টিনা। তার আগে আবারো আর্জেন্টিনায় মেসি নির্ভরতা আলোচনায় আনলেন মেসির ক্লাব বার্সেলোনার বুলগেরিয়ান কিংবদন্তি রিস্টো স্টোইচকভ।

স্টোইচকভের মতে, আর্জেন্টিনা দলের খেলোয়াড় নির্বাচনেই ভুল করেছিলেন কোচ হোর্হে সাম্পাওলি। দলে মেসিকে সাহায্য করার মতো কোনো ‘রক্ত’ ছিল না বলে মন্তব্য করেন ১৯৯৪ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী এই খেলোয়াড়।

তিনি বলেন, ‘আর্জেন্টিনা দলটা পুরোটাই মেসি নির্ভর। খেলোয়াড় বাছাইটা বাজে থেকে বাজেতর হয়েছে। দলে ভালো খেলোয়াড় ছিল কিন্তু তাদের নেই কোনো আত্মনিবেদন। যেন তারা জানেই না শেষ সুযোগটা আসলে কোনটা। সবসময় মেসির দোষ দেয়া ঠিক নয়। আর্জেন্টিনাকে জিততে হতো কিন্তু তারা হারার জন্য সব কাজ করেছে।’

স্টোইচকভ আরও বলেন, ‘তাদের জন্য ভালো ব্যাপার হচ্ছে আমি এই দলের সাথে যুক্ত নই। নয়তো আমি অনেক রদবদল করতাম। তবে একজনকে আমি অবশ্যই রেখে দিতাম, সে মেসি। দলে অন্যরা কেবল গা বাঁচাতেই পছন্দ করে। মেসিকে কেউ সাহায্য করেনি, এমন কোনো রক্তই নেই। মেসি, মাচেরানো বা গোলরক্ষককে দোষারোপ করা খুবই সহজ। কিন্তু আসল কথা হচ্ছে কিছু জায়গায় বেশ বড়সড় ভুল করেছে সাম্পাওলি।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!