ফেনী
শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪২
, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

আওয়ামী লীগের সাবেক এমপি রনি বিএনপিতে

ঢাকা অফিসঃ নানা সময়ের আলোচিত-সমালোচিত আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মওলা রনি বিএনপিতে যোগ দিয়েছেন।সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এসে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত ধরে বিএনপিতে যোগদান করেন।

এ সময় রনি বলেন, আমি স্বজ্ঞানে আমার দল আওয়ামী লীগ থেকে এখন থেকে বিএনপিতে যোগদান করলাম। আমি এই দলে থেকে মানুষের সেবা করার জন্য এখানে এসেছি৷ আমি দেশ, দল ও মানুষের জন্য কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।

বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেন কিনা- এমন প্রশ্নে রনি বলেন, বর্তমান দেশের যে রাজনৈতিক অবস্থা, ক্ষমতাসীন দল তথা বাঙালি জাতীয়তাবাদ ত্যাগ করে বাংলাদেশী জাতীয়তাবাদে আসা শুধু মনোনয়ন জড়িত নয়, আরো অনেক কিছু জড়িত।

‘‘আমি মন থেকে এই দলে এসেছি। তবে এটা সত্য, আমরা যারা রাজনীতি করি তাদের মনে প্রাণে থাকে সংসদে যাওয়া এবং মানুষের জন্য কাজ করা। এক্ষেত্রে দল আমাকে মনোনয়ন দিক বা না দিক আজীবন বিএনপির সঙ্গে থাকবো৷’’

সময় বিএনপি মহাসচিব রনিকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে সাদরে গ্রহণ করে বলেন, গণতান্ত্রিক আন্দোলনের এই কঠিম সময়ে আজকে তিনি আমাদের মাঝে এসেছেন। এটা যে আমাদের জন্য বড় কত অনুপ্রেরণা হিসেবে কাজ করছে তা বলার মতো নয়৷ আজকে গৌরববোধ করছি। তার মতো মেধাবী, সমাজ সচেতন মানুষ বিএনপিতে যোগদান করেছেন। তাকে স্বাগত জানাচ্ছি।

‘‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারন্যান তারেক রহমানের সঙ্গে আমি মাত্র কথা বলেছি, তিনি অত্যন্ত আনন্দিত। তিনি রনিকে অভিনন্দন জানিয়েছেন।’’

রনিকে মনোনয়ন দেয়া হবে কিনা এমন প্রশ্নে ফখরুল বলেন, দল নিশ্চয় তাকে সঠিকভাবে মূল্যায়ন করবে।

তবে এরই মধ্যে পটুয়াখালী- ৩ আসন থেকে রনিকে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!