ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৩
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

শেষ পর্যন্ত ভোটকেন্দ্রে থাকার আহ্বান শেখ হাসিনার

বাসস: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়েছেন। দলের সর্বস্তরের নেতা-কর্মী ও প্রার্থীদের প্রতি এই আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা  শনিবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দিনাজপুরের আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমানকে দেখতে গিয়ে এসব কথা বলেন। নির্বাচনী সহিংসতার শিকার মাহবুবুর রহমান গুরুতর আহত অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন।

শেখ হাসিনা বলেন, ‘যদি জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপি নির্বাচন বয়কটের ঘোষণাও দেয়, তবুও আপনারা বিভ্রান্ত হবেন না। আমি সবাইকে সাবধান করে দিচ্ছি, বিএনপি-জামায়াতের একটি চরিত্রই রয়েছে। নির্বাচনের মাঝপথেই তারা ঘোষণা দিতে পারে, নির্বাচনে অংশ না নেওয়ার এবং নির্বাচন বয়কট করার। সে ক্ষেত্রে আমি আমাদের প্রার্থী এবং অন্য দলের যারা রয়েছেন তাদের বলব, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোট চালিয়ে যান।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার উদ্দেশে বলেন, ‘আমি বলতে চাই, বিএনপি নির্বাচনের মাঝামাঝি সময়ে হয়তো বলে বসবে, আমরা নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছি। আমরা প্রতিদ্বন্দ্বিতা করব না। এটা বিশ্বাস করবেন না। এটা তাদের আরেকটি খেলা।’ আওয়ামী লীগের সভাপতি এ সময় দলের প্রতিনিধি এবং নির্বাচনী এজেন্টদের প্রত্যেকটি ভোটকেন্দ্রে নির্বাচনের ফল ঘোষণার আগ পর্যন্ত অবস্থান করারও আহ্বান জানান

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!