ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৫
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

সব প্রার্থীকে সমান সুযোগ-সুবিধা দিতে হবে

কথা ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, আপনাদের অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সব প্রার্থীকে সমান সুযোগ-সুবিধা দিতে হবে। সব প্রার্থীকে প্রার্থী হিসেবে বিবেচনা করতে হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব পালন শীর্ষক এক কর্মশালায় সিইসি এসব নির্দেশনা দেন।

সিইসি বলেন, আইনগতভাবে যেন কেউ কোনো কিছু থেকে বঞ্চিত না হয়, কেউ যেন অতিরিক্ত সুযোগ-সুবিধা না পায়, সেই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে । আচরণবিধি ভঙ্গ করে কেউ যেন পার পেয়ে না যায়, সেই দিকেও কঠোরভাবে নজর রাখতে হবে।

তিনি আরো বলেন, নির্বাচন পরিচালনার কেন্দ্রে আপনারা অবস্থান করবেন, তাই আপনাদের দায়িত্ব অনেক বেশি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আপনাদের।

কে এম নূরুল হুদা বলেন, পরিপত্র, আদেশ, চিঠি এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ওপর ভিত্তি করেই যেন নির্বাচন পরিচালিত হয়, সেটি আপনাদের আয়ত্ত করতে হবে।

অন্যদের মধ্যে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক অনুষ্ঠানে বক্তব্য দেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!