ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৩
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা নিয়ে ২০১৮ সাল নিয়ে শঙ্কিত ওবায়দুল কাদের

 

নিজস্ব প্রতিবেদক-দুই সপ্তাহ পর শুরু হতে যাওয়া নতুন বছর নিয়ে শঙ্কিত ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মনে করেন, সাম্প্রদায়িক শক্তির হামলায় ২০১৮ সাল খারাপ যাবে।

সোমবার সন্ধ্যায় মিরপুর ১০ এর সেনপাড়া পর্বতায় ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলে বড়দিন উপলক্ষে এক অনুষ্ঠানে এই আশঙ্কার কথা বলেন আওয়ামী লীগ নেতা।

কাদের বলেন, ‘আগামী বছর দেশে সংকট তৈরির অপচেষ্টা হতে পারে। সাম্প্রদায়িক গোষ্ঠী হামলা চালাতে পারে। এ ব্যাপারে সাম্প্রদায়িক সম্প্রীতির সবাইকে সজাগ থাকতে হবে।’ ‘২০১৮ সাল খারাপ যাবে। উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তি মাঝে মাঝে বিচ্ছিন্ন ঘটনা ঘটায়।’

এই সাম্প্রদায়িক গোষ্ঠী কোনো বিশেষ দলের নয় মন্তব্য করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান কাদের। বলেন, ‘এরা যে দলেরই হউক তাদের ব্যাপরে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তাদের শাস্তির আওতায় আনা হবে।’

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর কুলখানির অনুষ্ঠানে পদদলিত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক জানান কাদের।

আওয়ামী লীগ নেতা বলেন, ‘একটি শোকের রেশ শেষ হতে না হতেই আরেকটি শোকের ছায়া বাংলাদেশকে ঢেকে ফেলেছে। একটি শোকাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে সারাদেশে।’

যারা পদদলিত হয়ে মারা গেছেন, তাদের বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী। কাদের বলেন, ‘তারা সনাতন ধর্মালম্বী হয়েও তার কুলখানিতে এসেছিলেন। তার (মহিউদ্দিন চৌধুরী) প্রতি মানুষের ভালোবাসার প্রমাণ মিলেছে এর মাধ্যমেই।’

‘নেতা হবে তার (মহিউদ্দিন) মতো। যে নেতা ছিলেন মানুষ, মাটির কাছাকাছি একজন। তাকে ভালোবেসে তারা এসেছিলেন শ্রদ্ধা জানাতে।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!