ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩১
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সুস্থতার জন্য মধু

কথা ডেস্ক : সুস্থ থাকতে চাইলে মধু খেতে পারেন প্রতিদিন। এতে রয়েছে ভিটামিন, মিনারেল এবং আরও বেশকিছু উপকারী উপাদান যা সুস্থতার জন্য অপরিহার্য। পাশাপাশি ঠাণ্ডা, কাশিতে মধু খেলেও উপকার মেলে। জেনে নিন মধুর উপকারিতা।
মধু

প্রতিদিন মধু খেলে বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। মধুতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান শরীরের ভেতরে থাকা খারাপ ব্যাকটেরিয়াকে বাঁচতে দেয় না। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই চাঙ্গা করে তোলে যে অন্যান্য ক্ষতিকর জীবাণুও শরীরের ধারে কাছে ঘেঁষতে পারে না।
নিয়মিত গরম পানির সঙ্গে পরিমাণ মতো মধু এবং দারুচিনি পেস্ট মিশিয়ে খেতে পারেন। আর্থ্রারাইটিসের মতো রোগ থেকে থাকতে পারবেন দূরে।
গবেষণা মতে, টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায় নিয়মিত মধু খেলে।
শরীরের দূষিত পদার্থ বের করতে সাহায্য করে মধু।
অল্প মধুর সঙ্গে দারুচিনি মিশিয়ে চিবিয়ে খান। ভালো থাকবে দাঁত।
এনার্জির ঘাটতি দূর করে মধু।
প্রতি চামচ মধুতে কমবেশি ৬৪ ক্যালোরি থাকে। এই পরিমাণ ক্যালোরি শরীরে প্রবেশ করলে ওজন বাড়ার আশঙ্কা থাকে না।
মধুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম এবং আয়রন রয়েছে। তাই সুস্থ থাকার জন্য নিয়মিত মধু খাওয়ার বিকল্প নেই।
ক্যানসার থেকে দূরে থাকতে মধু খান নিয়মিত। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্ট ভালো রাখে।
এক গ্লাস গরম পানিতে মধু মিশিয়ে পান করুন। নিয়মিত পান করলে দূর হবে মেদ।
হঠাৎ হাঁচি-কাশির ঝামেলায় পড়লে এক গ্লাস গরম পানিতে কয়েক চামচ মধু মিশিয়ে পান করুন। উপকার মিলবে দ্রুত।
তথ্য: বোল্ডস্কাই

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!