ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৮
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

সোনাগাজীতে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি

সোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে এক রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।এসময় সশস্ত্র ডাকাতদল তিন বাড়ি থেকে প্রায় ২৫ ভরি স্বর্নালঙ্কার, নগদ ২লাখ টাকা ও ৪টি মোবাইল ফোন লুটে নিয়ে গেছে বলে ভুক্তভোগীদের দাবী। রোববার দিবাগত রাত দেড়টার দিকে সদর ইউনিয়নের পূর্বসুজাপুর গ্রামে এসব ডাকাতি সংঘটিত হয়।
ক্ষতিগ্রস্ত পরিবার ও পুলিশ জানায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে পূর্ব সুজাপুর গ্রামের ইঞ্জিনিয়ার আবুল কালামের ঘরের কলাপসিবল গেইটের তালা কেটে ১০/১৫ জন সশস্ত্র ডাকাত ঘরে ঢুকে সবাইকে বেধে নগদ ৩ হাজার টাকা, ১টি মোবাইল ফোন ও ২ ভরি স্বর্নালঙ্কার লুটে নেয়। রাত আনুমানিক ২টার দিকে একই কায়দায় সৌদি প্রবাসী নূরনবীর ঘরে ঢুকে ডাকাতদল নগদ ১ লাখ ১২হাজার টাকা, ১৮ভরি স্বর্নালঙ্কার ও একটি মোবাইল ফোন লুটে নেয়। রাত ৩টার দিকে মোস্তফা ড্রাইভার বাড়ির পোলট্রি ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক আরিফের বসত ঘরে প্রবেশ করে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল ৫ ভরি স্বর্নালঙ্কার, নগদ ৫০হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল গুলো পরিদর্শন করেছে পুলিশ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!