ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৫
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে দুই বখাটের কারাদন্ড

সোনাগাজী প্রতিনিধি সোনাগাজী সরকারি কলেজ রোডে শিক্ষার্থীদের ইভটিজিং করার দায়ে দুই বখাটেকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান এ আদেশ দেন। কারাদন্ড প্রাপ্তরা হলেন  সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের শায়েস্তা খাঁনের ছেলে শাহারুখ খাঁন প্রকাশ বাবু (২২) ও সুজাপুর গ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে নাহিদ হাসান (১৯)।

আদালত সূত্রে জানা যায়, রবিবার দুপুরে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে সোনাগাজী সরকারি কলেজ রোডের (জিরো পয়েন্টের) সামনে দুই স্কুল শিক্ষার্থীকে পথরোধ করে তাদের হাত ধরে টানাটানি করতে থাকে বখাটেরা। বিষয়টি সোনাগাজী মডেল থানার সিসি ক্যামেরায় ধরা পড়ে। তাৎক্ষনিক তাদের আটক করে মডেল থানা পুলিশ। পরে আটকৃত বখাটেদের ভ্রাম্যমান আদালতের নিকট হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান তাদের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!