ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৩
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

১ অক্টোবর পবিত্র আশুরা

বাসস-বাংলাদেশের আকাশে শনিবার ১৪৩৯ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেছে।ফলে আগামীকাল শুক্রবার থেকে পবিত্র মুহাররম মাস গণনা করা হবে। এই পরিপ্রেক্ষিতে, আগামী ১ অক্টোবর সারাদেশে পবিত্র আশুরা উদযাপিত হবে।

শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়য়ের সচিব মোঃ আনিছুর রহমান।

সভায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ হাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মিজান-উল-আলম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, মন্ত্রীপরিষদ বিভাগের উপ-সচিব মোঃ শাফায়াত মাহবুব চৌধুরী, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মজিবর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মোঃ শাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

১৪৩৯ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে উপরোক্ত সিদ্ধান্ত নেয় কমিটি।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!