ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৫
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

১ ফেব্রুয়ারি থেকে এসএসসি-সমমানের পরীক্ষা শুরু, রুটিন প্রকাশ

 
ঢাকা অফিস-আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড।

বুধবার আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

প্রতিবারের মতো এবারও পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ২৫ ফেব্রুয়ারি সংগীতের ব্যবহারিক পরীক্ষা এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে।

এসএসসি পরীক্ষার্থীদের জন্য থাকছে একটি সুসংবাদ। আগামী বছর থেকে এসএসসিতে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা হবে না।

এবার প্রথমেই বাংলা দিয়ে পরীক্ষা শুরু করবে শিক্ষার্থীরা। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে- বাংলা (আবশ্যিক) প্রথম পত্র/সহজ বাংলা প্রথম পত্র/ বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র। এরপর একদিন বন্ধ থাকবে।

৩ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র/সহজ বাংলা দ্বিতীয় পত্র/বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয় পত্র ।

৪ ফেব্রুয়ারি রোববার নিয়মিত শিক্ষার্থীদের কোনো পরীক্ষা নেই। ওই দিন অনিয়মিত পরীক্ষার্থীদের শারীরিক শিক্ষা/স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা বিষয়ের পরীক্ষা হবে।

৫ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র। এরপর একদিন বিরতি দিয়ে ৭ ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র।

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ইসলাম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা।

একদিন বিরতির পর ১০ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে গণিত (আবশ্যিক) পরীক্ষা। ১১ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

১২ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে ক্যারিয়ার শিক্ষা (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) পরীক্ষা।

১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে পদার্থ বিজ্ঞান/বাংলাদেশ ও বিশ্বসভ্যতা/ফিন্যান্স ও ব্যাংকিং। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে রসায়ন/পৌরনীতি ও নাগরিকতা/ব্যবসায় উদ্যোগ।

এরপর একদিন বন্ধ থাকার পর ১৭ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা।

১৮ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হবে বাংলা ভাষা ও সাহিত্য/ইংরেজি ভাষা ও সাহিত্য/গার্হস্থ্য বিজ্ঞান/কৃষিশিক্ষা/সংগীত বিষয়ের পরীক্ষা। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে আরবি/সংস্কৃত/পালি/কর্মমুখী শিক্ষা/কম্পিউটার শিক্ষা/শারীরিক শিক্ষা ও ক্রীড়া/বেসিক ট্রেড/চারু ও কারুকলা।

১৯ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে জীববিজ্ঞান/অর্থনীতি পরীক্ষা। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে হিসাববিজ্ঞান। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিজ্ঞান/উচ্চতর গণিত। ২৪ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!