ফেনী
শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৭
, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

২০২০-২০২১ ‘মুজিব বর্ষ’ পালন করা হবে-প্রধানমন্ত্রী

কথা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ‘মুজিব বর্ষ’ পালন করবে সরকার। এই পুরো বছর দেশব্যাপী উৎসব করা হবে। পাশাপাশি ২০২১ সালে জাঁকজমকভাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হবে। এতে রজতজয়ন্তীর মতো বিশ্ব নেতাদেরও আমন্ত্রণ করা হবে।আওয়ামী লীগের যৌথসভায় শনিবার এ ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার সভাপতিত্বে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আনন্দ-উৎসবের সঙ্গে পালন করবে জাতি। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম মাস মার্চ থেকে শুরু হবে এ উৎসব যা ২০২১ সালের মার্চ পর্যন্ত চলবে। কী কী কর্মসূচি দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে তা নিয়ে দলের বৈঠকে আলোচনা করা হবে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার রজতজয়ন্তীতেও আওয়ামী লীগ সরকারে ছিল। তখন বিশ্বের মানবতাবাদী তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এবারও সুবর্ণজয়ন্তীতে বিশ্বের মানবতাবাদী নেতাদের আমন্ত্রণ জানানো হবে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়। সে হিসেবে ২০২১ সালে সুবর্ণজয়ন্তী পালন করবে জাতি।
প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!