ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৪
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

অনুরোধ করছি, সবাই ঘরে থাকুন: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচতে সবাইকে বাসায় থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।তিনি বলেন, আমরা অনুরোধ করছি, সবাই ঘরে থাকুন। দয়া করে ঘরের বাইরে যাবেন না। যদি জরুরি প্রয়োজনে যেতে হয় তাহলেও স্যানিটাইজেশন এবং সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাবেন। অনুগ্রহ করে বিষয়টি পালন করার জন্য সবাইকে অনুরোধ করছি। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

সরকারের ঘোষিত ছুটিতে বাইরে ঘোরাফেরা না করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসায় থাকার নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের প্রতিও এই আহ্বান জানান তিনি।

আহমদ কায়কাউস বলেন, আগামী ২৬ মার্চের সরকারি ছুটি এবং ২৭ ও ২৮ মার্চের সাপ্তাহিক ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন এই বন্ধের সঙ্গে সংযুক্ত থাকবে। এই ছুটি ভোগ বা উৎসব করার জন্য দেয়া হয়নি। করোনাভাইরাস প্রতিরোধের জন্য এই ছুটি দেয়া হয়েছে। তাই কর্মকর্তা-কর্মচারীরা ছুটিকালীন কেউ কর্মস্থল ত্যাগ করবেন না। সবাই বাসায় থাকবেন।

তিনি বলেন, সরকারের তরফ থেকে ট্রেন, বাস, লঞ্চে যাত্রী বহন বন্ধ করা হয়েছে। অর্থাৎ আপনারা যে যেই জায়গায় আছেন সবাই সেখানে থাকেন। কেউ আর স্থান ত্যাগ করবেন না। আর যারা বাড়িতে গেছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা ঘরের বাইরে বের হবেন না।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!