ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০২
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

 
ক্রীড়া প্রতিবেদক-মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের।রবিবার দুপুরে ঢাকার কমলাপুরে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৬-০ গোলে হারিয়েছে তারা। হ্যাটট্রিক করেছে তহুরা।

অসাধারণ ফুটবল খেলেই নেপালকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। পুরো ম্যাচে মেয়েদের দাপট এতটাই ছিল যে খেলা হয়েছে নেপালের অর্ধেই। গোলরক্ষক মাহমুদার সময় কেটেছে দাঁড়িয়ে থেকেই।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। কিন্তু দেয়াল হয়ে দাঁড়ায় ক্রসবার। মার্জিয়ার শট ফিরে আসে ক্রসবারে লেগে। ১১ মিনিটে মনিকা চাকমা বক্সের বাইরে থেকে জোরালো শটে এগিয়ে দেয় বাংলাদেশকে। ১৪ মিনিটে স্কোরলাইন ২-০ করে আনুচিং। মার্জিয়ার কর্নার থেকে আঁখি বলটি এগিয়ে দেয় আনুচিংয়ের দিকে। সাইড ভলিতে গোল করে সে।
৩২ মিনিটে বাংলাদেশের পক্ষে তৃতীয় গোলটি করে তহুরা। প্রায় একক প্রচেষ্টাতেই ডান প্রান্ত দিয়ে নেপালের বক্সে ঢুকে গোলটি করে সে। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে তহুরার পেস থেকে স্কোরলাইন ৪-০ করে আনুচিং।

বিরতির পর বাংলাদেশ কিছুটা ‘ধীরে চলো নীতি’ নিয়ে খেলে। এ সময় গোলের জন্য ঝাঁপানোর চাইতে নিজেদের মধ্যে বোঝাপড়ার দিকেই মনোযোগী ছিল দল। ৫৯ মিনিটে আনুচিংয়ের শট নেপালের এক ডিফেন্ডার ঠেকিয়ে দিলেও ফিরতি বলে গোল করে তহুরা। ৭২ মিনিটে আনুচিংয়ের পাস থেকেই হ্যাটট্রিক পূরণ করে তহুরা।
বাংলাদেশের পরের খেলা মঙ্গলবার ভুটানের বিপক্ষে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!